Posts

Showing posts from February, 2026

সাবেক ইমাম মাওলানা মুফতি মোতালেবুর রহমান সাহেবের আগমন ও নামাজে ইমামতি

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদের মসজিদকে এত সুন্দর করেছেন এবং সকলের খেদমতের মাধ্যম বানিয়েছেন | আজ শুক্রবার আসর নামাজের ওয়াক্তে অত্র মসজিদে আসেন মাওলানা মুফতি মোতালেবুর রহমান সাহেব যিনি অত্র মসজিদের সাবেক ইমাম, তিনি দীর্ঘ ৩২ বছর এই মসজিদে একাধারে ইমামতি, খুতবা প্রদান, দুই ঈদের নামাজ সহ কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন | বর্তমান ইমাম তাকে দেখার পর নামাজে ইমামতি করার জন্য জানান, অত:পর তিনি নামাজের ইমামতি করেন এবং উপস্থিত মুসল্লিদের নামাজ পড়ালেন নামাজ শেষে মুনাজাত করেন | মুনাজাত করার পর অত্র মসজিদের সকল মুসল্লি যারা তার পেছনে সালাত আদায় কর‍তেন এবং যারা করেননি তারাও ওনার সাথে মুসাফা করেন | অত্র মসজিদের মিডিয়া সেলের এডমিন মাওলানা মুফতি মোতালেবুর রহমান এর সাথে মুসাফা করেন | যিনি তার ছোটবেলার ছাত্র ছিলেন এবং তার কাছেই কুরআন শিক্ষা করেছিলেন, মাওলানা মুফতি মোতালেবুর রহমান সাহেবের সাথে অত্র মসজিদের মুসল্লিদের ও কাচারিপাড়া মহল্লাবাসীর অনেক স্মৃতি জড়িত রয়েছে | সবাই হযরতের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে সুস্থ রাখেন এবং দ্বীনের ওপর অটল রাখেন এবং তিন...

রমজান মাসের দ্বিতীয় জুম্মার নামাজ সম্পন্ন Chachkoir Kacharipara central mosque

রমজান মাসে দ্বিতীয় জুম্মার সালাত আদায় সম্পন্ন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন | আজ রমজান মাসের দ্বিতীয় জুম্মায় মসজিদে সুন্দরভাবে নামাজ আদায় সম্পন্ন হয় | জুম্মার বয়ানে অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম তার বয়ানে যাকাত ও এর উপকারিতা, মাসয়ালা-মাসায়েল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন | তিনি যাকাতের উপযুক্ত কারা এবং এর জন্য করণীয় সকল বিষয় উল্লেখ করার চেষ্টা করেছেন | জুম্মার দিনে মসজিদে কৌটা চালানোর ব্যাপারে মতামত জানতে চাইলে খতিব সাহেব বলেন এটা সম্পূর্ণ মুসল্লিদের সিদ্ধান্ত, তাই ফরজ নামাজের পরে কৌটা চালানোর কথা বলা হলেও পরবর্তীতে তা মুসল্লিদের সম্মতিক্রমে নামাজের আগে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যথারীতি তা বাস্তবায়িত হয় | সুন্নত নামাজ শেষে মাশোহারা এবং তালিম করা হয় মসজিদে | রমজান মাস হিসেবে ৩০ দিনের জন্য ৩০ জনকে মসজিদে ইফতারের ব্যবস্থা করার জন্য তালিকাভুক্ত করা হয়, যার ধারাবাহিকতায় আজও (৯ম রমজান) ইফতারের আয়োজনে বিপুল জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায় | প্রায় ইফতারের সময়ে মসজিদে দোয়ার কার্যক্রম পরিচালনা ক...

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের প্রথম জুম্মা Kacharipara central mosque

আলহামদুলিল্লাহ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের প্রথম জুম্মা নামাজে মুসল্লিগণ চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদে সমবেত হন। বাকি দিনের ন্যায় আজও সম্মানিত মুয়াজ্জিন হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ আজান প্রদান করেন, আলহামদুলিল্লাহ। (২০/০২/২০২৬) জুম্মার দিন খুতবা প্রদান করেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব। তিনি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ১৪ই ফেব্রুয়ারি প্রসঙ্গে আলোচনা তিনি বলেন, তথাকথিত ১৪ই ফেব্রুয়ারি উদযাপন পশ্চিমা সংস্কৃতির অংশ, যা মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। যে যেই কওমকে অনুসরণ করবে, তার হাশর হবে তাদের সাথেই। উদাহরণ হিসেবে তিনি হযরত আদম (আ:) এর জান্নাতে সঙ্গিনী প্রাপ্তির ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ভালোবাসার কোনো নির্দিষ্ট দিবস নেই; হারামভাবে ভালোবাসা নিবেদন ও বিনিময় ইসলামে বৈধ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গে তিনি বলেন, ভাষা শিক্ষা করা প্রত্যেক নবির (আ:) সুন্নত ছিল। আল্লাহ তায়ালা যে কওমে নবী পাঠিয়েছেন, তাকে সেই কওমের ভাষা শিক্ষা দিয়েছেন এবং সেই ভাষায় আসমানি কিতাব নাজ...

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের রমজান মাসে তারাবির নামাজ | ২০২৬ খ্রিস্টাব্দ | Kacharipara Central Mosque

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তায়ালার | এই রমজানে চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদে প্রতিবছরের মত এবারেও খতমে তারাবির আয়োজন রয়েছে |  তবে অতীতে মসজিদের বাইরে থেকে কোনো হাফেজদের আনা হতো | কিন্তু এবারে মসজিদ কমিটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে | অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিন এবারের তারাবির নামাজের ইমামতি করছেন আলহামদুলিল্লাহ |  তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাদের খেদমত কবুল করে নেন, আমিন তারাবির নামাজের দায়িত্বে থাকা ইমামগণ : ১: হাফেজ মাওলানা মুফতি মাহতাবউদ্দিন ( ইমাম  ) ২: হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ ( মুয়াজ্জিন  ) এবারে তাদের তারাবির নামাজে ইমামতি আলোচিত একটি বিষয়,,, অনেক মুসল্লি তাদের ইমামতিতে সন্তুষ্ট | তারা বলেন যেহেতু ওনারা এই মসজিদের খেদমতে আগে থেকেই নিযুক্ত আছেন এবং অত্র মসজিদের ইমাম একজন দায়িত্বশীল কর্মকর্তা, তাই তাদের ইমামতিতে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন,,, আলহামদুলিল্লাহ ||| তাদের এই খেদমত আল্লাহ যেনো কবুল করেন এবং তারা যেনো কাচারিপাড়া মহল্লাবাসীর জন্য আদর্শ হতে পারেন সবার কাছে সেই দোয়ার দরখাস্ত রইলো ||| অত্র মসজিদের ফেসবুক পেজ  Kacharipar...

নাটোর জেলার সাহরি-ইফতারের সময়সূচি চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদ

Image
>নাটোর জেলার সাহরি ও ইফতারের সময়সূচি 🌙 আলহামদুলিল্লাহ 🌙 নাটোর জেলার সাহরি ও ইফতারের সময়সূচি নাটোর জেলার সাহরি-ইফতারের সময়সূচি নিম্নে দেওয়া হলো। আল্লাহ তায়ালা আমাদের রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। সৌজন্যে : ইসলামিক ফাউন্ডেশন © Kacharipara Central Mosque

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ ও তাদের নাম্বার

Image
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি এখনো আমাকে আপনাকে জীবিত রেখেছেন  মসজিদের নোটিশ নিম্নরূপ   চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ: ১. ইমাম সাহেব : নাম: হাফেজ মাওলানা মুফতি মাহতাবউদ্দিন সাহেব মোবাইল: 01751-402945 ২. খতিব সাহেব : নাম: হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব মোবাইল: ৩. মুয়াজ্জিন সাহেব: নাম: হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ সাহেব মোবাইল: 01898-569641 ©  Kacharipara Central Mosque  All Rights Reserved -----------------------------------------------------------------------------------

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদ এর সম্মানিত কর্মকর্তা

🕌 আমাদের মসজিদের সম্মানিত দায়িত্বশীলগণ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমাদের পবিত্র মসজিদে যারা নিয়মিত খুতবা, ইমামতি ও আজান দিয়ে থাকেন – তাদের নাম, পদবি নিচে দেওয়া হলো, যেন মুসল্লিরা সহজেই উপকৃত হতে পারেন। 🟩 খতিব সাহেব নাম:  হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব 🟩 ইমাম সাহেব নাম: হাফেজ মাওলানা মুফতি মাহতাবউদ্দিন সাহেব মোবাইল: 01751-402945 🟩 মুয়াজ্জিন সাহেব নাম: হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ সাহেব মোবাইল: 01898-569641 🕋 আল্লাহ তাআলা আমাদের মসজিদ এবং এর সেবকদের কবুল করুন। আমিন | জাযাকাল্লাহু খইর

🕌 চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদে নতুন খতিব সাহেব নিয়োগ

🌿🕌 আলহামদুলিল্লাহ 🕌🌿 চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদ এ নিযুক্ত হয়েছেন নতুন খতিব সাহেব। জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্ব পালন করছেন তিনি, নাম হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম তার আগে অত্র মসজিদে খতিব হিসেবে নিযুক্ত ছিলেন হাফেজ মাওলানা মুফতি সাদ্দাম হোসেন সাহেব । বর্তমানে মাওলানা মুফতি নুরুল ইসলাম খতিব হিসেবে নিযুক্ত আছেন। 🌸 সকল কর্মকর্তাদের পরিচয় সংক্ষেপে নিম্নরূপ : 🌸 🔊 মুয়াজ্জিন : হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ 🕌 ইমাম : হাফেজ মাওলানা মুফতি মাহতাবউদ্দিন সাহেব 📖 খতিব : হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম আল্লাহ তাদের খেদমত কবুল করুন | আমিন | জাযাকাল্লাহু খাইর

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের নোটিশ

মসজিদের গুরুত্বপূর্ণ ঘোষণা আলহামদুলিল্লাহ। চাঁচকৈড় কাচারি পাড়া জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ছুটিতে গমন করেন। তাঁর অবর্তমানে মুয়াজ্জিনের দায়িত্ব যথাযথভাবে পালন করেন জনাব আল-আমিন। হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ  ১১ ফেব্রুয়ারী বুধবার আবার মসজিদে ফিরে এসে তার খেদমত অব্যাহত রাখেন আল্লাহ তায়ালা যেন সকলকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। ©চাঁচকৈড় কাচারি পাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ