রমজান মাসের দ্বিতীয় জুম্মার নামাজ সম্পন্ন Chachkoir Kacharipara central mosque

রমজান মাসে দ্বিতীয় জুম্মার সালাত আদায় সম্পন্ন

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন |

আজ রমজান মাসের দ্বিতীয় জুম্মায় মসজিদে সুন্দরভাবে নামাজ আদায় সম্পন্ন হয় | জুম্মার বয়ানে অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম তার বয়ানে যাকাত ও এর উপকারিতা, মাসয়ালা-মাসায়েল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন | তিনি যাকাতের উপযুক্ত কারা এবং এর জন্য করণীয় সকল বিষয় উল্লেখ করার চেষ্টা করেছেন |

জুম্মার দিনে মসজিদে কৌটা চালানোর ব্যাপারে মতামত জানতে চাইলে খতিব সাহেব বলেন এটা সম্পূর্ণ মুসল্লিদের সিদ্ধান্ত, তাই ফরজ নামাজের পরে কৌটা চালানোর কথা বলা হলেও পরবর্তীতে তা মুসল্লিদের সম্মতিক্রমে নামাজের আগে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যথারীতি তা বাস্তবায়িত হয় | সুন্নত নামাজ শেষে মাশোহারা এবং তালিম করা হয় মসজিদে |

রমজান মাস হিসেবে ৩০ দিনের জন্য ৩০ জনকে মসজিদে ইফতারের ব্যবস্থা করার জন্য তালিকাভুক্ত করা হয়, যার ধারাবাহিকতায় আজও (৯ম রমজান) ইফতারের আয়োজনে বিপুল জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায় | প্রায় ইফতারের সময়ে মসজিদে দোয়ার কার্যক্রম পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাহতাবউদ্দিন সাহেব, তার অনুপস্থিতিতে কখনো হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ (মুয়াজ্জিন) কেও দোয়া পরিচালনায় দেখা যায়

Comments

Popular posts from this blog

মো: জুনাইদ এর তারাবির নামাযে ইমামতি (১৩ রমজান ১৪৪৭ হিজরি)

চাচকৈড় কাচারি পাড়া জামে মসজিদ Chachkoir Kacharipara Central Mosque

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের রমজান মাসে তারাবির নামাজ | ২০২৬ খ্রিস্টাব্দ | Kacharipara Central Mosque