সাবেক ইমাম মাওলানা মুফতি মোতালেবুর রহমান সাহেবের আগমন ও নামাজে ইমামতি

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদের মসজিদকে এত সুন্দর করেছেন এবং সকলের খেদমতের মাধ্যম বানিয়েছেন |

আজ শুক্রবার আসর নামাজের ওয়াক্তে অত্র মসজিদে আসেন মাওলানা মুফতি মোতালেবুর রহমান সাহেব যিনি অত্র মসজিদের সাবেক ইমাম, তিনি দীর্ঘ ৩২ বছর এই মসজিদে একাধারে ইমামতি, খুতবা প্রদান, দুই ঈদের নামাজ সহ কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন | বর্তমান ইমাম তাকে দেখার পর নামাজে ইমামতি করার জন্য জানান, অত:পর তিনি নামাজের ইমামতি করেন এবং উপস্থিত মুসল্লিদের নামাজ পড়ালেন নামাজ শেষে মুনাজাত করেন |

মুনাজাত করার পর অত্র মসজিদের সকল মুসল্লি যারা তার পেছনে সালাত আদায় কর‍তেন এবং যারা করেননি তারাও ওনার সাথে মুসাফা করেন | অত্র মসজিদের মিডিয়া সেলের এডমিন মাওলানা মুফতি মোতালেবুর রহমান এর সাথে মুসাফা করেন | যিনি তার ছোটবেলার ছাত্র ছিলেন এবং তার কাছেই কুরআন শিক্ষা করেছিলেন, মাওলানা মুফতি মোতালেবুর রহমান সাহেবের সাথে অত্র মসজিদের মুসল্লিদের ও কাচারিপাড়া মহল্লাবাসীর অনেক স্মৃতি জড়িত রয়েছে |

সবাই হযরতের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে সুস্থ রাখেন এবং দ্বীনের ওপর অটল রাখেন এবং তিনি যেনো সর্বদা দ্বীনের খেদমত করে যেতে পারেন আমিন | ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

Comments

Popular posts from this blog

মো: জুনাইদ এর তারাবির নামাযে ইমামতি (১৩ রমজান ১৪৪৭ হিজরি)

চাচকৈড় কাচারি পাড়া জামে মসজিদ Chachkoir Kacharipara Central Mosque

চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের রমজান মাসে তারাবির নামাজ | ২০২৬ খ্রিস্টাব্দ | Kacharipara Central Mosque