চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের প্রথম জুম্মা Kacharipara central mosque
আলহামদুলিল্লাহ
১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের প্রথম জুম্মা নামাজে মুসল্লিগণ চাচকৈড় কাচারিপাড়া জামে মসজিদে সমবেত হন।
বাকি দিনের ন্যায় আজও সম্মানিত মুয়াজ্জিন হাফেজ হাবিবুল্লাহ মিছবাহ আজান প্রদান করেন, আলহামদুলিল্লাহ।
(২০/০২/২০২৬) জুম্মার দিন
খুতবা প্রদান করেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব। তিনি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
১৪ই ফেব্রুয়ারি প্রসঙ্গে আলোচনা
তিনি বলেন, তথাকথিত ১৪ই ফেব্রুয়ারি উদযাপন পশ্চিমা সংস্কৃতির অংশ, যা মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। যে যেই কওমকে অনুসরণ করবে, তার হাশর হবে তাদের সাথেই।
উদাহরণ হিসেবে তিনি হযরত আদম (আ:) এর জান্নাতে সঙ্গিনী প্রাপ্তির ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ভালোবাসার কোনো নির্দিষ্ট দিবস নেই; হারামভাবে ভালোবাসা নিবেদন ও বিনিময় ইসলামে বৈধ নয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গে
তিনি বলেন, ভাষা শিক্ষা করা প্রত্যেক নবির (আ:) সুন্নত ছিল। আল্লাহ তায়ালা যে কওমে নবী পাঠিয়েছেন, তাকে সেই কওমের ভাষা শিক্ষা দিয়েছেন এবং সেই ভাষায় আসমানি কিতাব নাজিল করেছেন। উদাহরণস্বরূপ, তাওরাত কিতাব মুসা (আ:) এর উপর হিব্রু ভাষায় নাজিল হয়।
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী অন্যান্য ভাষা শিক্ষা করা ইসলাম সমর্থন করে।
বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করাই আমাদের করণীয়। শহীদ মিনারে ফুল অর্পণ, শোভাযাত্রা বা কনসার্ট আয়োজন তাদের কবরে কোনো ফায়দা পৌঁছাতে পারে না।
রমজানের প্রথম জুম্মায় চারটি আমল করার তাগিদ দেন
- কালেমা তাইয়্যিবা ও কালেমা শাহাদত বেশি বেশি পড়া
- অধিক পরিমাণে ইস্তিগফার করা
- আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা
- জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া
তিনি বলেন, রমজানে রোজা অবস্থায় দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ থাকে। তাই এই আমলগুলো বেশি বেশি করার পরামর্শ দেন।
প্রশ্নোত্তর
এক মুসল্লির প্রশ্ন ছিল— নিয়ত ভুলে গেলে রোজা হবে কি? তিনি বলেন, আগের দিন ইশা বা মাগরিবের পর মনে মনে নিয়ত করলে যথেষ্ট। আর ভুলে গেলে যোহরের আগ পর্যন্ত নিয়ত করলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ।
খুতবা শেষে নামাজ আদায় করে তিনি অত্র মসজিদের অনলাইন সেলের এডমিনের সাথে মুসাফাহা করেন এবং ওয়েবসাইট কার্যক্রম সম্পর্কে অবগত হন।
আল্লাহ পাক খতিব সাহেবের আমল ও খেদমত কবুল করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গুরুদাসপুর, নাটোর
সর্বস্বত্ব সংরক্ষিত
©Kacharipara Central Mosque 2026
Comments
Post a Comment